রুপার আংটি মানুষ বিভিন্ন কারণে পড়ে থাকেন বিশেষত স্বাস্থ্য এবং জ্যোতিষ শাস্ত্র উভয় ক্ষেত্রেই মানুষের রুপার আংটিতে ব্যবহার করে থাকেন। অনেক মানুষ সৌন্দর্য হিসেবে রুপার আংটি ব্যবহার করে থাকেন। ধর্মীয় বিশ্বাস থেকেও বহু মানুষ এই রুপার আংটিতে পড়ে থাকেন। তবে এই রুপার আংটি পরার উপকারিতা যেমন আছে ঠিক তেমনি কিছু অপকারিতা ও লক্ষ্য করা যায় নিচে এর উপর আংটি পড়ার উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে আলোচনা করা হলো।

মহিলারা এই রুপার আংটি পরিধান করলে কি উপকারিতা পান এবং কোন পুরুষের রুপার আংটি পড়লে কি উপকারিতা পান সেই সম্পর্কে আলোচনা করা হলো।
রুপার আংটি পরিধানের উপকারিতা :
১. রুপার স্বাস্থ্যগত উপকারিতা:
এই রুপা শরীরে জল এবং শ্লেষ্মা নিয়ন্ত্রণের সাহায্য করে শরীরের ভারসাম্য বজায় রাখে ।শরীরের ক্ষতিকর টক্সিন বা বিষাক্ত পদার্থ দূরীকরণের সাহায্য করে রুপা শরীরকে বিষাক্ত পদার্থের হাত থেকে রক্ষা করে
২. শরীর ঠান্ডা রাখতে সাহায্য করা:
রুপা তাপ পরিবাহী ধাতু হওয়ায়। শরীরের তাপ কমিয়ে শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। তাই বহু মানুষ গরমকালে এই রুপার গহনা বা রুপার আংটি পড়ে গরমের হাত থেকে অনেকটা স্বস্তি অনুভব করেন
৩. জীবানু নাশক হিসেবে রুপার ব্যবহার:
রুপার মধ্যে অ্যান্টি মাইক্রোবিয়াল বৈশিষ্ট্য থাকায় রুপা কিছু ব্যাকটেরিয়া এবং জীবাণুর বৃদ্ধি কমাতে সাহায্য করে রুপারে ই প্রাকৃতিক অ্যান্টি মাইক্রোবিয়াল বৈশিষ্ট্য থাকার কারণে আগেকার দিনে বিভিন্ন ক্ষত সারাতে জীবনানশক হিসেবে এই রুপার ব্যবহার করা হতো
৪. মানসিক শান্তি প্রদান:
বহু মানুষ মনে করেন রুপা মানুষের মনকে শান্ত করতে সাহায্য করে। রাগ এবং অস্থিরতা কমিয়ে মানুষ কে শান্ত করে তোলে। অর্থাৎ মানসিক শান্তি প্রদান করে তবে এই রুপা যে মানসিক শান্তি প্রদান করে সেই সম্পর্কে কোন বৈজ্ঞানিক প্রমাণ বা ব্যাখ্যা নেই।
৫. তুলনামূলক ত্বকের কম ক্ষতি করে রুপা :
বর্তমানে বাজারে বিভিন্ন কৃত্রিম ধাতু বা সস্তা ধাতুর গহনা লক্ষ্য করা যাচ্ছে তবে সেই সমস্ত কৃত্রিম ধাতু তৈরি গহনা ব্যবহার করলে এলার্জি সৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি। তবে খাঁটি রূপা গহনা বা আংটি ব্যবহার করলে তুলনামূলক ত্বকের কম ক্ষতি হয় অর্থাৎ এলার্জির পরিমাণটা অনেকটা কমে।
৬. জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী উপকারিতা:
জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী রুপা হল চন্দ্রের ধাতু । তাই যে মানুষ এই রুপার আংটি পরিধান করে তার মানসিক স্থিতি ভালো থাকে। রুপা চন্দ্র এবং শুক্রের অবস্থান মজবুত করে যার ফলে সেই মানুষটির জীবনে সুখ-সমৃদ্ধি তে ভরে ওঠে এবং সেই মানুষটির অর্থের পরিমাণ বৃদ্ধি পায় ।
৭. রাহু এবং শনি র হাত থেকে রক্ষা:
জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী এই রুপার জিনিস বা রুপার আংটি পরিধান করলে রাহু এবং শনির প্রভাবের হাত থেকে রক্ষা পায় তাই বহু মানুষ রাহু এবং শনির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য রুপার আংটি পরিধান করে থাকেন। তবে এটি র কোন বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই।
৮. সম্পর্ক ও দাম্পত্য:
বহু মানুষের মতে রুপার তৈরি গহনা যেমন- রুপার আংটি কিংবা রুপার চেন এই জাতীয় গহনা উপহার দিলে বা পরিধান করলে দাম্পত্য জীবনে প্রেম ও মধুর সম্পর্ক বাজায় থাকে। দাম্পত্য জীবন সুখী হয় কোন অশান্তি দাম্পত্য জীবনে থাকে না তবে এর ও কোন বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই।
৯. সৌন্দর্য এবং স্টাইল:
সোনার দাম অত্যন্ত বেশি হওয়ায় বেশির ভাগ মানুষ সোনার তৈরি গহনা ব্যবহার করতে পারে না তাই সোনার বিকল্প হিসেবে মানুষ রুপা তৈরি গহনা ব্যবহার করে, রুপা তৈরি বিভিন্ন গহনা অত্যন্ত সুন্দর এবং স্টাইলিস্ট হয় যা খুব অল্প খরচের মাধ্যমে পাওয়া যায় তাই রুপার তৈরি এই বিভিন্ন সুন্দর সুন্দর গহনা গহনার প্রতি সমস্ত মানুষ আকৃষ্ট হচ্ছে।
১০. ব্যবসায় লাভ:
বহু মানুষ মনে করেন এই রুপার আংটি পরিধান করলে সৌভাগ্য ফিরবে, ব্যবসায় লাভ হবে এবং অর্থনৈতিক স্থিতি বৃদ্ধি পাবে।
এছাড়াও হিন্দু জ্যোতিষ মতে মানুষ রুপা তৈরি গহনা বা রুপার আংটি পরিধান করলে মানসিক স্থিরতা বজায় থাকে, ঘুম ভালো হয়, সুখ শান্তি বজায় থাকে এবং আবেগ নিয়ন্ত্রণে ও সাহায্য করে।
রুপার আংটি পরিধানের অপকারিতা:
১. রুপার আংটি বা গহনার উপর কালো প্রলেপ পরা:
রুপার তৈরি গহনার উপর খুব তাড়াতাড়ি কালো প্রলেপ পরে। এটা একটা বড় সমস্যা রুপার গহনা পড়ার তবে আপনি যদি নিয়মিত রুপার গহনা টিকে পরিষ্কার করেন তাহলে রুপার গহনার উপর কালো প্রলেপ থাকবে না । এই রুপার গহনার উপর কালো প্রলেপ পরার কারণ হচ্ছে বাতাসে উপস্থিত সালফারের সাথে রূপা বিক্রি করে সিলভার সালফাইডের আস্তরণ পড়ে । ফলে রুপার গহনা টিকে কালচে বর্ণের দেখায়।
২. এলার্জির সমস্যা:
রুপার আংটিতে বিভিন্ন ধাতু বা নিকেল মেশানো হয় তার ফলে ত্বক লাল হয়ে যায় সেই জায়গাটা চুলকাতে শুরু করে এবং লাল দাগ ও ফুলে যায় তবে খাঁটি রুপা ব্যবহার করা হলে এই এলার্জির হাত থেকে অনেকটা রক্ষা পাওয়া সম্ভব।
৩. সহজে বাঁকতে শুরু করে:
রুপা তুলনামূলক নরম ধাতু হওয়ার কারণে রুপার তৈরি গহনা অত্যন্ত সহজেই বেঁকে যায় এবং উজ্জ্বলতা নষ্ট হয়ে যায় ।তার ওপর রুপার গহনার উপর কালচে রং এর সৃষ্টি হয়। যা অসুবিধার মধ্য
৪. নিয়মিত পরিষ্কার:
রুপার তৈরি গহনা খুব তাড়াতাড়ি বেঁকে যায় এবং রুপার তৈরি গহনার উপর খুব তাড়াতাড়ি কালো রঙের প্রলেপ সৃষ্টি হয় তাই রুপার গহনা নিয়মিত পরিষ্কার করতে হবে। তা না হলে গহনার উপর কালো রঙের প্রলেপ সৃষ্টি হবে এবং গহনা টি ডিজাইনটি নষ্ট হয়ে যাবে।
কোন আঙুলে রুপার আংটি পরিধান করবেন:
১. পুরুষদের ক্ষেত্রে:
কনিষ্ঠা বা মধ্যমা আঙুলে আপনি এই রুপার আংটিটি পরিধান করতে পারেন
২.মহিলাদের ক্ষেত্রে:
অনামিকা বা কনিষ্ঠা আঙুলে আপনি এই রুপার আংটিটি পরিধান করতে পারেন।
শুধুমাত্র এই আঙুল না আপনি যে কোন আঙুল এই রুপার আংটি পরিধান করতে পারেন ফ্যাশনের জন্য।
রুপা পরিধান করলে কি শরীরে কোন প্রকার সমস্যা হতে পারে?
রুপা কি সত্যি জীবানু নাশক হিসেবে কাজ করে?
রুপা পরিধান করলে কি সুখ সমৃদ্ধি বৃদ্ধি পেতে পারে?
পুরুষেরা রুপার আংটি কোন আঙুলে পরিধান করবেন?
মহিলারা রুপার আংটি কোন আঙুলে পরিধান করবেন?
শেষ কথা:
রুপার তৈরি আংটি বা রুপার গহনা পরিধান করলে বিভিন্ন জীবাণুর হাত থেকে রক্ষা পাওয়া যায়, রুপার অ্যান্টিমাইক্রোবিয়াল গুণ থাকায় বিভিন্ন ব্যাকটেরিয়ার হাত থেকে আমাদেরকে রক্ষা করে । জ্যোতিষ শাস্ত্র মতে রূপা পরিধান করলে বাড়িতে সুখ সমৃদ্ধি বজায় থাকে। শনি ও রাহুর প্রভাবের হাত থেকে রক্ষা পাওয়া যায়। ঘুম ভালো হয়, মানসিক শান্তি বজায় থাকে। অস্থিরতা দূর করে এছাড়াও রূপা উপহার দিলে কিংবা রুপা পরিধান করলে দাম্পত্য জীবনে প্রেম ও মধুর সম্পর্ক বজায় থাকে । এগুলি ছাড়াও রুপার আংটি পরিধান করলে কোন কোন সুবিধা আপনি পাবেন স্বাস্থ্য মতে এবং বৈজ্ঞানিক মতে এবং কোন কোন অসুবিধায় আপনি পড়তে পারেন এই রুপার আংটি বা রুপার তৈরি গহনা পড়ার ফলে সেই সমস্ত বিষয়ে আরো নিখুঁতভাবে জানার জন্য এবং আপনি আংটিটি কোন হাতের কোন আঙুলে পড়বেন সেই সমস্ত বিষয়ে জানার জন্য এই ওয়েবসাইটটিতে নজর রাখুন।

আমার নাম শৌভিক মাইতি স্বর্ণের কারিগর, ওয়েবসাইট ডেভেলপার এবং স্বর্ণ-রুপার বাজার বিশ্লেষক। তিনি গত ১০ বছরেরও বেশি সময় ধরে স্বর্ণ ও রুপার কাজের সঙ্গে যুক্ত আছেন এবং প্রতিদিন বাজারদর, ভরি অনুযায়ী মূল্য ও গয়না সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য সাধারণ মানুষের কাছে সহজ ভাষায় তুলে ধরি।