এই ওয়েবসাইটটিতে আপনাদের স্বাগত জানাই আজ আপনাদের জানাবো সোনা নাকি রূপ কোনটা বেশি লাভজনক বিনিয়োগ এবং কোনটাতে আপনি বেশি লাভ পাবেন এবং কোনটায় কম টাকা থেকে আপনি এই বিনিয়োগ শুরু করতে পারবেন।
প্রথমে আপনাদের বলি এই বিনিয়োগ ব্যাপারটি আসলে কি এটিকে কি সংরক্ষণ বলা চলে।

বিনিয়োগ এবং সংরক্ষণ:
প্রথমে আপনাদের জানাই এই বিনিয়োগ ব্যাপারটি আসলে কি বিনিয়োগ হচ্ছে টাকা এমন জায়গায় লাগানো যাতে সময়ের সাথে সাথে সেই টাকার পরিমাণ বাড়তে থাকে
যেমন- সোনা ,রুপা, জমি ,মিউচুয়াল ফান্ড, শেয়ার।
ধরুন, আপনার কাছে ৬০০০ টাকা আছে এই ৬০০০ টাকা থেকে ৩০০০ টাকা আপনি যদি ব্যাংকে রাখেন তাহলে সেটা হল সংরক্ষণ ।আর ৩০০০ টাকা যদি আপনি ব্যাংকের না রেখে গোল্ড কিংবা সিলভার বুলিওন কিনেন তাহলে সেটা হচ্ছে বিনিয়োগ।
সোনা এবং রুপা কোনটি বিনিয়োগে বেশি লাভ:
সোনা এবং রুপা উভয় মূল্যবান ধাতু। বিনিয়োগের ক্ষেত্রে সোনা এবং রুপা উভয় গুরুত্বপূর্ণ। বর্তমানে সোনা এবং রুপোর দাম প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে তবে বৃদ্ধির শতকরা হার সোনার থেকে রুপার বেশি তাই এই সোনা এবং রুপা বিনিয়োগের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ বিনিয়োগকারী কত টাকা এই সোনা এবং রুপার ক্ষেত্রে বিনিয়োগ করতে পারবে টাকা অনুযায়ী সোনা এবং রুপা বিনিয়োগ করলে কি পরিমান লাভ হতে পারে সেটা নিচে আলোচনা করা হলো।
সোনা:
সোনা হলো এক দীর্ঘ মেয়াদী বিনিয়োগ ।সোনা সম্পদে নিরাপত্তার জন্য সেরা বিশেষ করে অর্থনৈতিক অনিশ্চয়তার সময় মুদ্রাস্ফীতি সোনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থনৈতিক সংকটের সময়েও এটি তার মূল্য বজায় রাখে। তাই বিনিয়োগের ক্ষেত্রে সোনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মূল্যবান ধাতু তবে বিনিয়োগের ক্ষেত্রে সোনা ব্যবহার করা হলে বিনিয়োগকারীর প্রচুর অর্থে প্রয়োজন যদি অর্থের পরিমাণ কম হয়ে থাকে এবং ঝুঁকি নেয়ার ক্ষমতা বেশি হয়ে থাকে তাহলে রুপা বিনিয়োগ করলে বেশি লাভ পাওয়া যাবে।
রুপা:
বিনিয়োগের ক্ষেত্রে কেবলমাত্র সোনা না রুপা অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ধাতু এই রুপা বিভিন্ন শিল্প ক্ষেত্রে যেমন সৌর প্যানেল বৈদ্যুতিক গাড়ি এই সমস্ত ক্ষেত্রে ব্যবহৃত হয় তাই এর দামের ওঠানামা অত্যন্ত দ্রুত বর্তমানে দেখা গেছে সোনার থেকে রুপার শতকরা বৃদ্ধি, অনেক বেশি পরিমাণে হয়েছে তাই কম টাকায় এবং সামান্য ঝুঁকির নিলে বেশি পরিমাণ লাভ হয় সম্ভাবনা তবে রুপার দাম ওঠে নামা করতে থাকে।
২২ ক্যারেট (দশ গ্রাম): এই সোনার দাম কলকাতা শহরে প্রায় ১৩৯৬০০ থেকে ১৪১০০০ টাকার আশেপাশে রয়েছে
২৪ ক্যারেট (১০ গ্রাম): এই সোনার দাম কলকাতা শহরে ১৪৬০০০ টাকা থেকে ১৪৮০০০ টাকার আশেপাশে রয়েছে।
এই সোনা দাম প্রতিদিন পরিবর্তনশীল তাই প্রতিদিন সোনার দামের আপডেট পেতে এই ওয়েবসাইটে নজর রাখুন।
রুপার দাম:
ভারতের রুপার দাম-
১ গ্রাম রুপার দাম =২৭৫ টাকা।
১০ গ্রাম রুপার দাম= ২৭৫০ টাকা।
এক কেজি রুপার দাম টাকা
কলকাতা শহরে রুপার দাম
১ গ্রাম রুপার দাম=২৮০ টাকা।
দশ গ্রাম রুপার দাম টাকা
১ কেজি রুপার দাম=২৮০০০০ টাকা।
দ্রষ্টব্য:
সোনা, রুপা বা সোনা রুপার গহনা কিনলে সেই গহনার ওপর (জিএসটি + মেকিং চার্জ) আলাদা যোগ হয় তাই দোকানের দাম কম বেশি হতে পারে এবং এই সোনা ও রুপার দাম প্রতিদিন পরিবর্তনশীল তাই এই সোনা বা রুপার সুনির্দিষ্ট দাম জানার জন্য আপনারা আপনাদের স্থানীয় গহনার দোকানে যোগাযোগ করতে পারেন কিংবা এই ওয়েবসাইটটিতে নজর রাখুন আমরা প্রতিদিনের সোনা এবং রুপার দামের আপডেট আপনাদের জানাবো।
সোনা বা রুপার মূল্য বৃদ্ধির কারণ:
বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকট কেন্দ্রীয় ব্যাংকের সোনা কেনা এবং দুর্বল মার্কিন ডলারের কারণে সোনা এবং রুপার দাম ব্যাপক পরিমাণে বৃদ্ধি পাচ্ছে।
সোনার ব্যবহার:
১. গহনা প্রস্তুতি: সোনা অত্যন্ত নমনীয় এবং উজ্জ্বল ধাতু হওয়ার কারণে গহনা প্রস্তুতিতে সোনার ব্যবহার করা হয়
২. ইলেকট্রনিক্স যন্ত্রপাতি: সোনা মরিচা প্রতিরোধী হওয়ার কারণে বিভিন্ন যন্ত্রপাতিতেই সোনার ব্যবহার করা হয় সোনা ভালো পরিবাহী হওয়ায় স্মার্টফোন কম্পিউটার গাড়ির বিভিন্ন বোর সার্কিট বোর্ডে ব্যবহার করা হয়
৩. চিকিৎসা: দাঁতের চিকিৎসাতেই সোনার ব্যবহার করা হয়।
৪. মহাকাশ প্রযুক্তি : উপগ্রহ এবং মহাকাশযানের তাপ নিরোধক হিসেবে সোনার প্রলেপ দেয়া হয়।
এছাড়াও বিভিন্ন যন্ত্রে সোনা ব্যবহার করা হয়ে থাকে।
রুপা:
১. শিল্প ও প্রযুক্তি: শিল্প ক্ষেত্রে রুপার ব্যবহার খুবই প্রচলিত । যেহেতু রূপা ভালো পরিবাহী তাই সোলার প্যানেল, সুইচ এবং সার্কিটে এই রুপার ব্যবহার খুবই উল্লেখযোগ্য।
২. গহনা: গহনা প্রস্তুতিতে শুধু সোনা নয়, রুপার উল্লেখযোগ্য ব্যবহার রয়েছে, সোনার দাম ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ায় প্রচুর পরিমাণ রুপোর গহনা প্রচলন বাজারে লক্ষ্য করা যাচ্ছে ।
৩.বাসনপত্র: উচ্চমানের থালাবাসন প্রস্তুতিতে রুপার ব্যাপক প্রচলন লক্ষ্য করা যায়।
৪. চিকিৎসা : রুপার ব্যাকটেরিয়া নাশক ক্ষমতা থাকায় ক্ষত ড্রেসিং এর কাজে ব্যবহার করা হয় এবং বিভিন্ন সার্জিক্যাল যন্ত্রপাতিতে এই রুপার ব্যবহার লক্ষ্য করা যায়যায়।
৫. আয়না : আয়নাতে রূপার ব্যবহার লক্ষ্য করা যায়, আয়নাতে রুপার প্রলেপ দেয়া হয়।
সোনা এবং রুপা বিশ্বজুড়ে বিনিয়োগের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সোনা এবং রুপোর বিভিন্ন যন্ত্রপাতিতে ব্যাপক ব্যবহার কারণে আরো বেশি পরিমাণে মূল্য বৃদ্ধি পাচ্ছে। যেহেতু সহজে সোনা এবং রুপা প্রকৃতিতে পাওয়া যায় না এবং প্রকৃতিতে সোনা ও রুপার পরিমাণ সীমিত।
বিশ্বব্যাপী এই অর্থনৈতিক সংকট কেন্দ্রীয় বেঙ্গলি সোনা কেনা এবং দুর্বল মার্কিন ডলারের কারণে সোনা এবং রুপার দাম ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে।
সোনা এবং রুপা কোনটি বেশি লাভজনক:
এই সোনা এবং রুপার লাভ দুটি মূল বিষয়ের উপর নির্ভর করে । যে বিনিয়োগকারী কতটা ঝুঁকি নিতে পারবে এবং বিনিয়োগকারী কতটা অর্থ এই বিনিয়োগে দিতে পারবে তার পরিবারের উপর।
বিনিয়োগকারী যদি
১. কম ঝুঁকি: বিনিয়োগকারী যদি কম ঝুঁকি নিতে চান তাহলে ১০০% এর মধ্যে ৭০% ই সোনার বিনিয়োগ করতে পারেন এবং ৩০% রূপায় বিনিয়োগ করতে পারেন।
২. মাঝারি ঝুঁকি: বিনিয়োগকারী যদি মাঝারি ঝুঁকি নিতে চান তাহলে তিনি ১০০% এর মধ্যে ৬০% সোনায় বিনিয়োগ করতে পারেন এবং বাকি ৪০% এ রুপার বিনিয়োগ করেন করতে পারেন
৩. বেশি ঝুঁকি: বিনিয়োগকারী যদি বেশি পরিমাণ ঝুঁকি নিতে পারেন তাহলে ১০০ % এর মধ্যে ৪০% সোনা এবং বাকি ৬০% রুপা তে বিনিয়োগ করতে পারেন কারণ রুপার দাম শতকরা বর্তমানে সোনার দামের থেকে বেশি বৃদ্ধি পাচ্ছে।
বিনিয়োগকারী যদি বেশি পরিমাণ লাভ চাই এবং খুব দ্রুত টাকার পরিমান বৃদ্ধি করতে চায় তাহলে তিনি রুপাতে বিনিয়োগ করতে পারেন কারণ রুপার বাজার দর অত্যন্ত বেশি সোনার তুলনায় তবে সেক্ষেত্রে ঝুঁকিটা অনেক বেশি পরিমাণ নিতে হবে কিন্তু নিরাপত্তা এবং স্থিতি ছিল যা চাইলে শোনা অত্যন্ত বেশি নিরাপদ বিনিয়োগের ক্ষেত্রে
তবে বিনিয়োগকারী যদি কম টাকা থেকে শুরু করতে চান সেক্ষেত্রে রুপা বিনিয়োগ করলে তিনি বেশি পরিমাণ লাভ পাবেন তবে টাকার পরিমাণ বেশি হলে তিনি সোনায় বিনিয়োগ করতে পারেন কারণ সোনার নিশ্চয়তার পরিমান রুপার তুলনায় অনেক বেশি ।তাই সোনা নাকি রুপা এটা বিনিয়োগ করবে নির্ভর করছে বিনিয়োগকারী কত পরিমান টাকা বিনিয়োগ করতে পারবে এই সোনা এবং রুপার পেছনে। আবারও বলছি লাভ চাইলে রুপায় বিনিয়োগ করবেন কিন্তু তাতে ঝুঁকি বেশি নিতে হবে আর যদি নিরাপত্তা এবং স্থিতিশীলতা চায় তাহলে সোনায় বিনিয়োগ করবেন।
সোনা নাকি রুপ কোনটা বিনিয়োগে বেশি লাভ
সোনা নাকি রুপো কোনটি বিনী আগে বেশি নিরাপত্তা
বিনিয়োগকারী টাকার পরিমাণ কম থাকলে তিনি সোনা নাকি রুপা কোনটিতে বিনিয়োগ করবেন
বর্তমানে শতকরায় সোনার দাম বেশি বৃদ্ধি পাচ্ছে নাকি রুপার দাম বেশি বৃদ্ধি পাচ্ছে?
সোনা এবং রুপার মূল্য বৃদ্ধির কারণ কি?
শেষ কথা:
সারা বিশ্বজুড়ে এই অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে কেন্দ্রীয় ব্যাংকের সোনা কেনার কারণে দুর্বল মার্কিন ডলারের কারণে সোনা এবং রুপার দাম ব্যাপক পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। এই সোনা এবং রুপা হলো বিনিয়োগের খুবই গুরুত্বপূর্ণ ধাতু লাভের পরিমাণ দেখতে গেলে ঝুঁকি বেশি নিতে হবে। সে ক্ষেত্রে রুপা নিলে বেশি লাভ আপনি পাবেন কিন্তু নিরাপত্তা ও স্থিতিশীলতা চাইলে আপনি শোনায় বিনিয়োগ করুন। এই সোনা নাকি রুপ আপনি কোনটা বিনিয়োগ করবেন এবং কোনটিতে বেশি লাভ হবে এবং বর্তমানে সোনা এবং রুপা কার শতকরায় দাম বেশি বৃদ্ধি পাচ্ছে কার কম বৃদ্ধি পাচ্ছে কোনটিতে বিনিয়োগ করলে আপনি বেশি পরিমাণ লাভ পাবেন সেক্ষেত্রে আপনার ঝুঁকিটা কম হবে সেই সমস্ত বিষয়ে জানার জন্য এবং সোনা ও রুপার পরিমাণ প্রতিদিন কি হারে বৃদ্ধি পাচ্ছে সেই সমস্ত বিষয়ে সঠিক তথ্য জানার জন্য আপনারা এই ওয়েবসাইটটিতে নজর রাখুন।
ধন্যবাদ

আমার নাম শৌভিক মাইতি স্বর্ণের কারিগর, ওয়েবসাইট ডেভেলপার এবং স্বর্ণ-রুপার বাজার বিশ্লেষক। তিনি গত ১০ বছরেরও বেশি সময় ধরে স্বর্ণ ও রুপার কাজের সঙ্গে যুক্ত আছেন এবং প্রতিদিন বাজারদর, ভরি অনুযায়ী মূল্য ও গয়না সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য সাধারণ মানুষের কাছে সহজ ভাষায় তুলে ধরি।