রুপা বাতাসের সংস্পর্শে বিভিন্ন রাসায়নিক বিক্রয় শুরু করে এবং ওই রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে রুপার গয়নার ওপরে একটা কালো আস্তরণ পড়ে যাকে tarnish বলা হয়ে থাকে। এই কালো আস্তরণ থেকে রূপা কে রক্ষা করার বিভিন্ন উপায় আমি আপনাদের ব্যাখ্যা করব। কিভাবে বাড়িতেই আপনি রুপার গয়না পরিষ্কার করতে পারবেন অর্থাৎ রুপার গয়না থেকে এই কালো প্রলেপ টা তুলে দিতে পারবেন খুব সহজে ।

রুপার গয়না কালো হওয়ার কারণ:
এই রুপার গয়না কালো হওয়ার কারণ গুলি ব্যাখ্যা করা হলো
১. বাতাসের ও সালফারের সাথে রাসায়নিক বিক্রিয়া:
বাতাসে উপস্থিত সালফার ও হাইড্রোজেন সালফাইড গ্যাসের সাথে রুপা বিক্রিয়া করায় রুপার উপরে একটি সিলভার সালফাইড এর কালো আস্তরণ পড়ে।
২. আদ্রতা:
আদ্র পরিবেশে রুপা খুব তাড়াতাড়ি কালো হয়ে যায়। অর্থাৎ বাতাসে যদি জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে তাহলে রুপা খুব তাড়াতাড়ি কালচে হয়ে যাবে।
৩.ঘাম:
ঘামে তে লবণ এবং অম্লীয় বিভিন্ন উপাদান থাকার কারণে তারা রুপার সাথে রাসায়নিক বিক্রিয়া করে রুপার উপরে এক কালচে বর্ণের প্রলেপ পরে।
৪. পারফিউম ও কসমেটিক এর সাথে রাসায়নিক বিক্রিয়া:
মানুষের ব্যবহার্য পারফিউম লোশন বা সাবানের রাসায়নিক উপাদান রুপার সাথে বিক্রিয়া করায় বিক্রিয়া রুপার উপরে কালো রঙের আস্তরণের সৃষ্টি হয়
৫. ভুল উপায়ে রুপার গহনা সংরক্ষণ:
এই রুপার গয়না সংরক্ষণের জন্য গয়নার বাক্সে যে মখমল বা এক বিশেষ ধরনের কাপড় ব্যবহার করা হয়ে থাকে তার মধ্যে সালফার থাকতে পারে। আর ওই সালফার রুপার সাথে বিক্রিয়া করে রুপার উপরে এক কাল আস্তরণের সৃষ্টি করে।
৬. তামার মিশ্রণ:
রুপার গয়না তৈরিতে রুপার সাথে খাদ হিসাবে তামাম মেশানো হয় এই তামা যখন বাতাসের সংস্পর্শে আসে তখন খুব সহজে জারিত হয়ে যায় এবং রুপার গয়নার ওপরে কালো প্রলেপের সৃষ্টি করে
৭. দূষিত বাতাস:
শিল্প এলাকায় বা যানবাহনে ধোঁয়ায় সালফার মিশে থাকে ওই সালফার রুপার সাথে বিক্রিয়া করে রুপার উপরে কালো রঙের আস্তরণের সৃষ্টি করে
৮. পেঁয়াজ রসুন এর ব্যবহার:
রান্নার সময় যে পেঁয়াজ রসুন ব্যবহার করা হয় ওই পেঁয়াজ রসুন এ সালফার যৌগ থাকে এবং এই সালফার রুপার সাথে বিক্রিয়া করে রুপার উপরে কালো প্রলেপের সৃষ্টি করে।
উপরিউক্ত কারণগুলোর মাধ্যমে রুপা কেন এবং কিভাবে কালো হয়ে যায় সেটা ব্যাখ্যা করা হলো
বিভিন্ন কারণে রুপা কালো হয়ে যায় এই রুপা কালো হয়ে গেলে কিভাবে আপনি সেই রুপাকে পরিষ্কার করবেন ঘরোয়া উপায়ে সেই সমস্ত বিষয়ে নিচে আলোচনা করা হলো।
রুপা কালো হওয়া থেকে রক্ষা র বিভিন্ন টিপস:
১. এয়ার টাইট বাক্স:
রুপার গয়নাকে এয়ার টাইট বাক্সে রাখলে সেটা বাতাসে সংস্পর্শে কম আসবে তার ফলে রুপার গয়নাটির ওপরে কালো আস্তরণ পড়বে না।
২. সিলিকা জেল এর ব্যবহার:
রুপার গয়না বাতাসের জলীয় বাষ্প বা আদ্রতা সংস্পর্শে খুব সহজেই কালো হয়ে যায় তাই রুপার গয়নার বাক্সে যদি সিলিকা জেল রাখা হয় তাহলে আদ্রতা অনেকটা কমে এবং রূপার কারণে কালো হওয়ার হাত থেকে রক্ষা পায়।
৩. পারফিউম এবং কেমিক্যাল:
পারফিউম লোশন বা সাবানে বিভিন্ন রাসায়নিক উপাদান থাকে যা রুপার সাথে বিক্রিয়া করে কালো রং এর প্রলেপ সৃষ্টি করে তাই এই পারফিউম, লোশান বা কেমিক্যাল সংস্পর্শ থেকে রূপকে দূরে রাখুন তাহলে রুপা কালো আস্তরণের হাত থেকে রক্ষা পাবে।
৪. পরিষ্কার রাখা:
রুপার গহনাটিকে ব্যবহারের পর যখন আপনি সেই গহনাটিকে কোন বাক্সে রাখবেন তখন অবশ্যই গহনাটি ভালোভাবে মুছে রাখবেন যাতে সেখানে ঘাম বা পারফিউম না থাকে কারণ এগুলির সংস্পর্শে রূপা কালো হয়ে যায় । অবশ্যই গহনাটিকে পরিষ্কারের পর এয়ারটাইট বাক্স রাখবেন এবং যদি সিলিকা জেল ব্যবহার করেন তাহলে আরো ভালো হবে কারণ সিলিকা জেল আর্দ্র তাকে কমিয়ে দেয় তার ফলে রুপা কালো হওয়ার সম্ভাবনাও কমে যায়।
৫. বাথরুমে রাখবেন না:
সানের পর রুপার গহনা টিকে আপনি বাথরুমে রাখবেন না কারণ আদ্র পরিবেশে রুপা কালো হয়ে যায়।
৬. রাসায়নিক:
মেকআপ ,পারফিউম বা লোশন লাগানোর পরে রুপার গয়না পড়ুন কারণ রাসায়নিকের সংস্পর্শে বিক্রিয়া করে রুপা কালো হয়ে যায়।
রুপার গহনা পরিষ্কার করার বিভিন্ন টিপস:
রুপার গহনা বাতাসের সংস্পর্শ বা বিভিন্ন কসমেটিক বা জলীয় বাষ্পের কারণে খুব দ্রুত কালো হয়ে যায় তাই রুপার গহনা পরিষ্কার করার বিভিন্ন উপায় ব্যাখ্যা করা হলো-
১. কালো রুপা পরিষ্কারের বৈজ্ঞানিক পদ্ধতি :
বেকিং সোডা + অ্যালুমিনিয়াম ফয়েল পদ্ধতি:
প্রথমে কিছুটা গরম জল নিতে হবে তারপর সেই গরম জলে বেকিং সোডা এবং এলুমিনিয়াম ফয়েল মিশ্রণ তৈরি করে তাতে রুপা(silver) দিয়ে দিতে হবে দিলে সিলভার সালফাইড সিলভারের রূপান্তরিত হয়ে যাবে। এবং ওই রুপার কালো প্রলেপ উঠে যাবে রুপা পরিষ্কারের এই প্রক্রিয়াটি সম্পন্ন হবে।
পদ্ধতি :
প্রথমে একটি পাত্র নিন সেই পাত্রে অ্যালুমিনিয়াম ফয়েল বিছিয়ে দিন এবং রুপার যে গহনা টিকে আপনি পরিষ্কার করবেন সেই গহনা টি ওই পাত্রে রাখুন তারপর ওই পাত্রে কিছুটা গরম জল ঢালুন এবং এক থেকে দুই চামচ বেকিং সোডা দিন তারপর পাঁচ থেকে দশ মিনিট আপনি অপেক্ষা করুন তারপর ওই রুপার গহনা টিকে ওই পাত্র থেকে তুলে নিয়ে পরিষ্কার জলে রুপার গহনা টিকে ধুয়ে নিন এবং তারপর একটি পরিষ্কার কাপড়ে রুপার গহনা টিকে মুছে রুপার গায়ে লেগে থাকা জল শুকিয়ে নিন। তাহলে রুপা টি আবার আগের অবস্থায় ফিরে আসবে, অর্থাৎ রুপার গায়ে যে কালো দাগ টা ছিল সেই কালো দাগ উঠে যাবে।
২. টুথপেস্ট পদ্ধতি:
বাড়িতে ব্যবহার করা যেকোনো ধরনের টুথপেস্ট ( কোন জেলা না )সেই টুথপেস্ট টা নিন ।একটি ব্রাশে বা কোন কাপড়ে তারপর সেটিকে যে রুপার গহনা টি আপনি পরিষ্কার করতে চান সেটিতে আলতোভাবে ঘষুন বেশি জোরে ঘষলে রুপার গহনা টির যে ডিজাইন থাকে সেটা নষ্ট হয়ে যাবে এবং পালিশ টা নষ্ট হয়ে যাবে তাই আলতোভাবে রুপার গহনা টিকে ওই টুথপেস্ট দিয়ে ঘষা হয়ে গেলে ভালোভাবে ।তারপর জল দিয়ে সেটিকে পরিষ্কার করে ধুয়ে ফেলুন এবং ধোয়া হয়ে গেলে কোন পরিষ্কার কাপড় দিয়ে সেটিকে মুছে ফেলুন যাতে ওই রুপার গহনা টিতে জল না থাকে। রুপার গহনা টিকে শুকিয়ে নিন। তাহলেই এই টুথপেস্ট এর সাহায্যে রুপার গহনা টি থেকে কালো দাগ দা উঠে যাবে এবং রুপার গহনা টি আবার নতুনের মতো পরিষ্কার হয়ে যাবে কোন কালো দাগ থাকবে না। তাহলে এই টুথপেস্ট এর সাহায্যে রুপার গহনা পরিষ্কার পদ্ধতি সম্পন্ন হবে।
৩. সাবান পদ্ধতি:
আপনি যে রুপার গহনা টি পরিষ্কার করতে চান সেই গহনা টি পরিষ্কার করার জন্য প্রথমে কিছুটা গরম জল নিন তারপর সেই গরম জলে শ্যাম্পু কিংবা লিক্যুইড সাবান ব্যবহার করতে পারেন ।সেই গরম জলে লিকুইড শ্যাম্পু বা সাবান দেবার পরে রুপার যে রুপার গহনা টি আপনি পরিষ্কার করতে চান সেই ডুপার গহনা টিকে দশ মিনিট ওই জলে রাখুন তারপর রুপার গহনা টিকে জল থেকে তুলে ব্রাশ বা নরম কাপড়ের সাহায্যে কিছুটা ঘষে পরিষ্কার করে নিন তারপরে পরিষ্কার জলে রুপার গহনা টিকে ধুয়ে নিন ভালোভাবে ।তারপর কোন শুকনো কাপড় দিয়ে রুপার গহনা টিকে ভালোভাবে মুছে নেবার পর গহনা টিকে একটু শুকিয়ে নিন। তাহলেই রুপার গহনা টিতে যে কালো দাগ ছিল সেই কালো দাগ উঠে যাবে এবং রুপার গহনা টি পরিষ্কার হয়ে যাবে এই ভাবেই আপনি বাড়িতে যে কোন প্রকার শ্যাম্পু বা সাবান ব্যবহার করে দোকানে না গিয়ে অল্প সময় এবং একটা শ্যাম্পু সাহায্যে রুপার গহনা টিকে পরিষ্কার করে নিতে পারেন। এই ভাবেই কোন শ্যাম্পু বা লিকুইড সাবানের মাধ্যমে খুব সহজেই রুপার গহনা পরিষ্কার পদ্ধতিটি সম্পন্ন হইবে টিকে আপনি পরিষ্কার করে নিতে পারবেন
৪. বেকিং সোডা পেস্ট পদ্ধতি:
বেকিং সোডা তে অল্প পরিমাণে জল মিশিয়ে একটা পেস্ট তৈরি করুন । তারপর ওই পেস্টটি কোন ব্রাশ বা কাপড়ে সাহায্যে যে রুপার গহনা টি আপনি পরিষ্কার করতে চান সেই রূপ আর গহনা টিতে ঘষুন কিছুক্ষণ পরে ঘষা হয়ে গেলে রুপার গহনা টিকে পরিষ্কার জলে ধুয়ে নিন তারপর সেটিকে কোন শুকনো পরিস্কার কাপড়ে সাহায্যে মুছে নিন এবং রুপার গহনা টিকে একটু শুকনো করে নিন তাহলেই রুপার গহনা টি থেকে কালো দাগ উঠে যাবে এবং রুপার গহনা টি আবার নতুনের মত পরিষ্কার হয়ে যাবে এই ভাবে বেকিং সোডা পেস্ট পদ্ধতি সম্পন্ন হইবে। আপনি খুব সহজেই রুপার গহনাটিকে পরিষ্কার করতে পারবেন এই পদ্ধতির সাহায্যে।
৫. ভিনিগার পদ্ধতি:
প্রত্যেক বাড়িতেই যে সমস্ত কাপ আমরা ব্যবহার করে থাকি সেই কাপের অর্ধেক কাপ ভিনিগার নিন তারপর সেই ভিনিগারে ২ চামচ বেকিং সোডা দিন ।তারপর সেইটি তে আপনি যে রুপার গহনা টি পরিষ্কার করতে চান সেই রুপার গহনা টি ২-৩ ঘন্টা ভিজিয়ে রাখুন তারপর রুপার গহনা টিকে তুলে কোন নরম কাপড় বা ব্রাশের সাহায্যে একটু ঘষে পরিষ্কার করে নিন এবং পরিষ্কার করা হয়ে গেলে জল দিয়ে রুপার গহনা টি ধুয়ে নিন তারপর রুপার গহনা টিকে শুকনো কাপড়ের সাহায্যে মুছে নিন । মোছা হয়ে গেলে একটু শুকনো করে নিন তাহলেই রুপার গহনা টি থেকে কালো দাগ উঠে যাবে এবং রুপার গহনা টি পরিষ্কার হয়ে যাবে। এই ভিনিগারের সাহায্য এ রূপা পরিষ্কার করার পদ্ধতিটি সম্পন্ন হবে।
৬. লেবু এবং লবণ পদ্ধতি:
এই পদ্ধতিতে প্রথম প্রয়োজন একটি লেবু, সেই লেবু টি থেকে রস বার করার পর সেই লেবুর রসে লবণ মিশিয়ে তারপর সেই মিশ্রণটিকে যে রুপার গহনা দিয়ে আপনি পরিষ্কার করতে চান সেই রুপার গহনা টির ওপর কোন ব্রাশ বা কাপড়ের সাহায্যে ওই মিশ্রণটিকে দিয়ে কিছুক্ষণ ঘষার পর রুপার গহনা টি পরিষ্কার জলে ধুয়ে নিতে হবে ধোয়া হয়ে গেলে সেটিকে একটি শুকনো কাপড়ের সাহায্যে মুছে কিছুক্ষণ শুকনো করে নিতে হবে তাহলেই রুপার গহনা টি থেকে কালো প্রলেপ উঠে যাবে এবং রুপার গহনা টি আবার নতুনের মতো পরিষ্কার হয়ে যাবে এই ভাবেই একটি লেবু এবং লবণের সাহায্যে আপনি যে কোন রুপার গহনা কে পরিষ্কার করে নিতে পারেন খুব অল্প সময় এবং অল্প খরচের মধ্যে।
উপরিউক্ত যে কোন পদ্ধতির সাহায্যে আপনি রুপার গহনা টিকে পরিষ্কার করার পর ভালোভাবে রুপার গহনা টি শুকনো হয়ে গেলে সেটিকে এয়ারটাইট বাক্সে রাখুন এবং সেই বাক্সের মধ্যে সিলিকা জেল রাখতে পারেন। কারণ সিলিকা জেল রাখলে কোন আর্দ্র ভাব থাকবে না রুপার গহনা টির ওপর কালো প্রলেপ পড়া সম্ভাবনা কমে যাবে। রুপার গহনা টি অনেক বেশি দিন পর্যন্ত নতুনের মত পরিষ্কার থাকবে কোন কালো প্রলেপের সৃষ্টি হবে না।
কোন কোন জিনিস ব্যবহার করবেন না এই রূপ আর গহনার উপর:
১. কোন গাঢ় অ্যাসিড।
২. শক্ত তারের ব্রাশ ।কারণ শক্ত তারের ব্রাশ ব্যবহার করলে রুপার গহনা টির ওপর যে ডিজাইনটি থাকে সেই ডিজাইনটি নষ্ট হয়ে যাবে এবং প্রলেপ টি নষ্ট হয়ে যাবে।
৩. অতিরিক্ত গরম জল ব্যবহার করবেন না রুপার গহনা পরিষ্কার এর সময়।
কারণ এগুলি রুপার গহনার ক্ষতি করে।
বাড়িতে কি রুপা পরিষ্কার করা সম্ভব
রুপার গহনা কি যে কোন বাক্সে রাখলে গহনা টি প্রলেপ মুক্ত থাকবে?
রুপার গহনা কি টুথপেস্ট এর সাহায্যে পরিষ্কার করা সম্ভব?
শেষ কথা:
রুপার গহনা বাড়িতে খুব অল্প সময়ে এবং অল্প খরচের মধ্যেই পরিষ্কার করা সম্ভব। সেটা উপরে আলোচনায় আপনাদেরকে জানানো হয়েছে এছাড়াও আর কোন পদ্ধতির সাহায্যে রুপার গহনা পরিষ্কার করা সম্ভব বা কোথায় রুপার গহনা রাখলে রুপার গহনা টি বহুদিন কালো প্রলেপ মুক্ত অবস্থায় থাকবে। এবং কোন জিনিস ব্যবহার করলে রুপার কালো দাগ পরিষ্কার হয়ে যাবে কিভাবে আপনি পরিষ্কার করবেন এই সমস্ত বিষয়ে আরো জানার জন্য এই ওয়েবসাইটটিতে নজর রাখুন।

আমার নাম শৌভিক মাইতি স্বর্ণের কারিগর, ওয়েবসাইট ডেভেলপার এবং স্বর্ণ-রুপার বাজার বিশ্লেষক। তিনি গত ১০ বছরেরও বেশি সময় ধরে স্বর্ণ ও রুপার কাজের সঙ্গে যুক্ত আছেন এবং প্রতিদিন বাজারদর, ভরি অনুযায়ী মূল্য ও গয়না সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য সাধারণ মানুষের কাছে সহজ ভাষায় তুলে ধরি।